উইকিপিডিয়া সদস্যদের উদ্যোগ-সভা

অনলাইন ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
উইকিপিডিয়ার সদস্যরা

উইকিপিডিয়ার সদস্যরা

৩০ জানুয়ারি বুধবার ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার সদস্যদের উদ্যোগ-সভা অনুষ্ঠিত হয়েছে। উইকিপিডিয়ানদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এতে বাংলা উইকিপিডিয়ার সক্রিয় উইকিপিডিয়ানদের পাশাপাশি নতুন অনেকেই যোগ দেন।
এ উদ্যোগ সভায় অংশ নেন ইংরেজি উইকিপিডিয়ার সক্রিয় উইকিপিডিয়ান ও ক্যাম্পাস অ্যাম্বাসেডর লেইন রাসব্যারি। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজ করে থাকে সে বিষয়টি তুলে ধরেন। আলোচনায় অংশ নেন বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাট তানভির রহমান, সক্রিয় উইকিপিডিয়ান শাবাব মুস্তাফা, আলী হায়দার খান, নুরুন্নবী চৌধুরী হাছিব, তানভীর মোরশেদসহ অন্যান্যরা।
বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ আয়োজনে। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় কীভাবে আরো উইকিপিডিয়ার সদস্য তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
বাংলা উইকিপিডিয়ার লিংক http://bn.wikipedia.org

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন