শিরোনাম:

  • হোম
  • শেষের পাতা
  •   পটুয়াখালীর অপহৃত কিশোরীকে উদ্ধারে হাইকোর্টের নির্দেশ

পটুয়াখালীর অপহৃত কিশোরীকে উদ্ধারে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পটুয়াখালীর অপহৃত সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোরীকে উদ্ধার করে দুই দিনের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ফৌজদারি কার্যবিধিতে করা এক আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
একই সঙ্গে ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করতে এবং পুড়ে যাওয়া ঘর (স্থাপনা) সরকারি খরচে আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছেন আদালত।
গত সোমবার ‘গলাচিপায় সংখ্যালঘুর বাড়িতে আগুন, কিশোরী অপহরণ: প্রভাবশালীর দাপট \ ৭ পরিবারে আতঙ্ক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে এক ব্যক্তি গতকাল বুধবার হাইকোর্টে আবেদনটি করেন।
এ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
রুলে আসামিদের গ্রেপ্তারে কেন নির্দেশ দেওয়া হবে না এবং অপহূত কিশোরীকে উদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ২১ জানুয়ারি গভীর রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোটঘাবুয়া গ্রামে অপহরণের ঘটনা ঘটে। গ্রামের হতদরিদ্র এক সংখ্যালঘুর বাড়ি থেকে অপহরণ করা হয় ওই কিশোরীকে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন