শিরোনাম:

সবজিতে হৃদরোগের ঝুঁকি কমে

অনলাইন ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মাছ ও মাংস ছেড়ে সবজি খেলে হৃদরোগের ঝুঁকি বেশ কমে যায়। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলের বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্তরাজ্য ও স্কটল্যান্ডের ৪৪ হাজার ৫০০ ব্যক্তির ওপর এই গবেষণা পরিচালনা করেছেন। গবেষকেরা ১৫ হাজার ১০০ জন নিরামিষভোজী ও ২৯ হাজার ৪০০ জন আমিষভোজী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করেন। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষণার ফলাফলের ভিত্তিতে গবেষকেরা দাবি করেন, মাছ ও মাংসের পরিবর্তে যাঁরা সবজি খান, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়া বা চিকিৎসা নেওয়ার হার ৩২ শতাংশ কম।
বর্তমান সময়ে সারা বিশ্বে হৃদরোগ এবং এ কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। প্রতিবছর যুক্তরাজ্যে ৯৪ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যান।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

SR Taufiq

SR Taufiq

২০১৩.০১.৩১ ২০:০৮
মাছ খেলে হৃদরোগের ঝুঁকি তা আজকে জানলাম!