বিদ্যুৎ কেনায় সরকারের ক্ষতি হবে ৬০০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চলতি অর্থবছরে রেন্টাল ও কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কেনার কারণে সরকারের আর্থিক ক্ষতি হবে ছয় হাজার ৩০৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
আজ বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের তৃতীয় কার্যদিবসের কার্যক্রম শুরু হয়।
সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি খাতে উৎপাদিত সাশ্রয়ী মূল্যের বিদ্যুতের কারণে নিট ভর্তুকির পরিমাণ হবে পাঁচ হাজার ৪০০ কোটি টাকা।
সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে এনামুল বলেন, ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য দেশটির বহরতপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং উপকেন্দ্র নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ শেষ হবে জুলাইতে। আগস্ট কিংবা সেপ্টেম্বর থেকে বিদ্যুত্ আমদানি শুরু হতে পারে।
সরকার দলীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী অভিযোগ করেন, রাজধানীর ফুটপাতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রতি মাসে ১৩০ কোটি টাকা কিছু ব্যক্তির মধ্যে ভাগ বাঁটোয়ারা হচ্ছে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফুটপাতে কোনো স্থায়ী স্থাপনা না থাকায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের শনাক্ত করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
সাংসদ হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বিদ্যুৎ চুরি এবং গ্রাহকদের ভৌতিক বিল দেওয়াসহ বিভিন্ন ধরনের হয়রানির কারণে ৭০টি পল্লী বিদ্যুত্ সমিতির এক হাজার ৭৬ জন মিটার রিডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

হেলাল

হেলাল

২০১৩.০১.৩১ ২১:২৭
প্রসঙ্গঃ বিদ্যুৎ কেনায় সরকারের ক্ষতি হবে ৬০০০ কোটি টাকা।
রেন্টাল ও কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কেনার কারণে সরকারের আর্থিক ক্ষতি হবে ছয় হাজার ৩০৫ কোটি টাকা।
এটি আমার কথা না এ তথ্যটি জানিয়েছেন স্বয়ং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
এভাবেই সরকারের পছন্দের লোকজন লুটেপুটে দেশের টাকা পয়সা নিয়ে নিচ্ছে! তাদেরকে কে ধরবে?