শিক্ষকতায় মেধাবীরা আসছেন না
মূল কারণ কম বেতন
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান-গুলোর সুষ্ঠু অবকাঠামোগত ব্যবস্থার অভাব থাকলেও শিক্ষক, শিক্ষার্থী—কোনোটিরই অভাব নেই। একদল শিক্ষার্থী পাস করে বেরিয়ে গেলে আরেক দল নতুন করে ভর্তি হচ্ছে। শিক্ষকদের পদ শূন্য হলে আবার তা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু অর্থমূল্য কম হওয়ায় এবং ভবিষ্যত্ সমৃদ্ধির সম্ভাবনা কম থাকায় যোগ্য ও প্রকৃত মেধাবীরা এই পদে আসছেন না।
১৯৯৭ সালে প্রকাশিত শিক্ষাবার্তার দশম বর্ষের নবম সংখ্যায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘শুধু অর্থনৈতিক দিকটি বিবেচনা করলে শিক্ষকতা পেশার প্রতি যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের আকৃষ্ট... বিস্তারিত
১৯৯৭ সালে প্রকাশিত শিক্ষাবার্তার দশম বর্ষের নবম সংখ্যায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘শুধু অর্থনৈতিক দিকটি বিবেচনা করলে শিক্ষকতা পেশার প্রতি যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের আকৃষ্ট... বিস্তারিত
বিদ্যালয়ে ছেলে-মেয়ের সংখ্যা প্রায় সমান
জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী, ২০০৫ সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ভর্তির ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সমতা অর্জন করেছে বাংলাদেশ। তবে ভর্তির পর শিক্ষাজীবন শেষ করা, লেখাপড়ার সাফল্যসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে ২০১৫ সালের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা অর্জন এখনো অনিশ্চিত। এর কারণ, ষষ্ঠ শ্রেণী থেকে মেয়েদের ঝরে পড়ার হার বাড়তে থাকে। উচ্চস্তরে গিয়ে এ... বিস্তারিত
দারিদ্র্যপীড়িত এলাকার শিশুদের জন্য এবার স্কুল খাদ্য কর্মসূচি
নদীর তীরে স্কুল। সামনে উড়ছে লাল-সবুজ জাতীয় পতাকা। চারদিকে সবুজ গাছগাছালি। বিদ্যালয়ের পাশ দিয়ে চলে গেছে একটি মেঠোপথ। একদম নদী অবধি। নদীর ওপারে সূর্যের আলোয় উদ্ভাসিত গোটা গ্রাম। এর তীরে ভেড়ানো একটি পালতোলা নৌকা। নৌকা থেকে খাদ্যসামগ্রী শ্রমিকদের মাথায় বোঝাই হয়ে আসছে বিদ্যালয়ে।
ঠিক এ রকম একটি ছবি এঁকে আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে... বিস্তারিত
ঠিক এ রকম একটি ছবি এঁকে আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে... বিস্তারিত
বৃত্তে বন্দী শৈশব
‘শৈশব স্বপ্ন দেখার আর জীবনকে উন্মোচিত করার সময়। যদি শিশুকে চার দেয়ালে বন্দী করা হয়, তাহলে আমরা কেবল চাকরিজীবী পাব, মানুষ পাব না। এখনকার শিশু বিশেষত ঢাকা শহরের শিশুরা জীবন-বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে। এদের ভেতরে স্বতঃস্ফূর্ততা নেই। বেশির ভাগ বাচ্চার মধ্যে পরিবেশ-প্রতিবেশ নিয়ে কোনো আগ্রহই নজরে পড়ে না। কারণ সেই জগত্ তার অচেনা। তাদের সামনে শুধু ইটের সারি সারি দেয়াল।’... বিস্তারিত
নকলের মহোত্সব যেন ফিরে না আসে
মন্ত্রী আসবেন পরীক্ষা দেখতে, তাই বেশ উত্তেজনা চারদিকে। কেন্দ্রের চারপাশ ঝকঝকে তকতকে পরিষ্কার। স্থানীয় প্রশাসন মোটামুটি তটস্থ। পুলিশের উপস্থিতি অন্য দিনের চেয়ে বেশি। হঠাত্ শোনা গেল হেলিকপ্টারের গর্জন। হইচই আর শোরগোল পড়ে গেল এলাকায়। কাছ থেকে হেলিকপ্টার দেখার আকাঙ্ক্ষায় মানুষ যে যেদিকে পারে, দৌড়ে আসছে পরীক্ষাকেন্দ্রের দিকে। ভেতরে পরীক্ষাকেন্দ্রে... বিস্তারিত
<< [ 1 ][ 2 ][ 3 ]



