• রাজশাহীর পদ্মা নদীর চরে বিস্তীর্ণ বালুচরে গড়ে উঠেছে গবাদিপশুর বাথান। দিন শেষে ছেড়ে দেওয়া গরু-মহিষগুলোকে এভাবেই নিয়ে আসা হয় বাথানের দিকে। আর এই বাথানের গরু-মহিষের দুধ নিয়েই এই এলাকায় গড়ে উঠেছে দুধশিল্প। ছবিটি পদ্মার চর থেকে তোলা।
    ছবি: আজাহার উদ্দিন
  • রাজশাহীর পদ্মার চরে বাথানে দীর্ঘক্ষণ চরে বেড়িয়েছে এ মহিষগুলো। দুপুরে আগুন তাতানো রোদে নিজেদের একটু জিরিয়ে নিতেই দলবেঁধে নদীর জলে নেমে পড়েছে মহিষের পাল।
    ছবি: আজাহার উদ্দিন
  • গরু-মহিষগুলোকে পদ্মার চরের বাথানে চরানোর পর ওই বাথানেই তাদের দুধ দোহানো হয়। আর এ দুধ দোহানোর আগে এভাবেই গরুগুলোকে নদীতে নামিয়ে গোসল করিয়ে নেওয়া হয়।
    ছবি: আজাহার উদ্দিন
  • নদীতে গোসল করার পর এভাবেই এক এক করে মহিষগুলোকে তুলে বাথানের পাশেই দুধ দোহায় গোয়ালারা।
    ছবি: আজাহার উদ্দিন
  • নদীর চরে বাথানেই গরু-মহিষের দুধ দোহানোর পর টিনের বালতিতে করে সেই দুধ নদীর ওপারে শ্রীরামপুরে নিয়ে যাচ্ছেন গরুর মালিকেরা।
    ছবি: আজাহার উদ্দিন
  • সংগৃহীত দুধ থেকে ছানা তৈরি করার জন্য নদীর ওপারে মাঠের মধ্যেই কাঁচা দুধ আগুনে জাল দিচ্ছেন শ্রমিকেরা।
    ছবি: আজাহার উদ্দিন
  • কাঁচা দুধ আগুনে জাল দিয়ে ছানা তৈরি করার পর কাপড়ে বেঁধে নদীর পাড়েই পানি ছেঁকে নেওয়ার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে।
    ছবি: আজাহার উদ্দিন
  • দুধ আগুনে জাল দিয়ে তৈরি করা হয় ছানা। আর সেই ছানা দিয়েই মিষ্টি ও সন্দেশ তৈরি করছেন মিষ্টির কারিগর।
    ছবি: আজাহার উদ্দিন

আপনি দেখছেন "দুধশিল্প" এ্যালবামের ছবি।



[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য