-
বন্যার পানিতে ডুবে গেছে ধানের বীজতলা। সেই বীজতলা রক্ষার প্রাণান্ত চেষ্টা করছেন কৃষকেরা। ছবিটি বরগুনা সদর উপজেলার সোনার বাংলা গ্রাম থেকে তোলা।
ছবি: প্রথম আলো -
ভারী বর্ষণ আর জলোচ্ছ্বাসে পচন ধরেছে বীজতলা। পচে যাওয়া ধানের চারাগুলোকে উপড়ে ফেলেছেন এক কৃষক। ছবিটি বরগুনার খাজুরতলা এলাকা থেকে তোলা।
ছবি: প্রথম আলো -
জলোচ্ছ্বাসে ডুবে আছে পুরো বীজতলা। ছবিটি বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা গ্রাম থেকে তোলা।
ছবি: প্রথম আলো -
টানা বর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কে জমে আছে পানি। তাই সড়কের ওপরেই জাল ফেলে মাছ ধরছে স্থানীয় লোকজন। ছবিটি বিসিক এলাকা থেকে তোলা।
ছবি: প্রথম আলো -
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধ হয়ে আছে চট্টগ্রাম নগরের পুরো নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছে স্থানীয় মানুষসহ পথচারীরা। ছবিটি নগরের বাদুরতলা থেকে তোলা।
ছবি: প্রথম আলো -
কয়েক দিনের বৃষ্টিতে ডুবে গেছে মাঠসহ এই কলেজের নিচতলা। তাই বাধ্য হয়ে বেঞ্চজোড়া দিয়ে কলেজে আসা-যাওয়া করছে শিক্ষার্থীরা। ছবিটি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে তোলা।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ -
রিকশা উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।
ছবি: জিয়া ইসলাম -
টানা বৃষ্টিতে ভরাট হয়েছে পুকুর। সেই পানি এসে জমেছে মাঠের মাঝে। স্কুল ছুটির পর সেই মাঠে রাজহাঁসের সঙ্গে খেলায় মেতে উঠেছে কয়েকটি শিশু। ছবিটি রাজশাহী মহানগরের নওদাপাড়া এলাকার মহলদারপাড়া থেকে তোলা।
ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী -
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নৃত্য পরিবেশন করেন আদিবাসীরা।
ছবি: সাইফুল ইসলাম -
ধেয়ে আসছে গাড়ি। অথচ সামনে বিশাল খাদ। এভাবে ঝুঁকি নিয়ে যশোর-ঢাকা মহাসড়ক দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছবিটি যশোরের হাশিমপুর এলাকা থেকে তোলা।
ছবি: এহসান মিথুন, যশোর -
টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বেশির ভাগ এলাকাতেই। দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। জলাবদ্ধতার কারণে হাঁটুজল ভেঙে শিশুটিকে কোলে নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন এক অভিভাবক। ছবিটি মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তোলা।
ছবি: সাজিদ হোসেন -
গুদামে টিসিবির মালামাল থাকা সত্ত্বেও দোকানে তালা মেরে রেখেছেন ডিলাররা। গুদাম খোলা রাখা হলেও আসছেন না তাঁরা। ছবিটি বরিশাল থেকে তোলা।
ছবি: রহমান আরিফ, বরিশাল -
বৃষ্টিতেও থেমে নেই জীবনের আনন্দ। তাই তো এই বৃষ্টির মাঝেও এক ঘোড়ার গাড়িতে ঘুরছেন তাঁরা। ছবিটি শহীদ মিনার এলাকা থেকে তোলা
ছবি: জাহিদুল করিম



