-
কলকাতার ঐতিহ্যবাহী টালিগঞ্জ ক্লাবে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধন উৎসব। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও লোপামুদ্রা মিত্র।
ছবি: ভাস্কর মুখার্জি -
ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধন উৎসবে বক্তব্য রাখছেন কলকাতার প্রখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্র।
ছবি: ভাস্কর মুখার্জি -
টালিগঞ্জ ক্লাবের মৈত্রী বন্ধন উৎসবে একক সংগীত পরিবেশন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
ছবি: ভাস্কর মুখার্জি -
ভারতের সবচেয়ে প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ও বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই মৈত্রী বন্ধন উৎসবে বক্তব্য রাখছেন বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর।
ছবি: ভাস্কর মুখার্জি -
ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধন উৎসবে স্বাগত বক্তব্য রাখছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
ছবি: ভাস্কর মুখার্জি



