-
১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ এবং ১৯৯৬ ও ২০০৪ ইউরো—গত ২২ বছরে পাঁচবার বড় টুর্নামেন্টে ইংলিশদের স্বপ্নভঙ্গ হয় টাইব্রেকার-বিভীষিকায়। সেই টাইব্রেকারেই ইতালির কাছে হেরে (৪-২) ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। হারের পর ইংলিশ খেলোয়াড়দের হতাশা।
ছবি: রয়টার্স -
হতাশায় মুখ ঢেকেছেন গ্লেন জনসন (বাঁয়ে)। পাশে থাকা ওয়েইন রুনির মুখেও হতাশার ছবি স্পষ্ট।
ছবি: রয়টার্স -
স্ট্রাইকার ওয়েইন রুনি ও গোলরক্ষক জো হার্টের দুঃখ ভাগাভাগি।
ছবি: রয়টার্স -
হতাশ, বিধ্বস্ত ইংলিশ খেলোয়াড়েরা।
ছবি: রয়টার্স -
দুই হাতে মুখ ঢেকে রেখেছেন স্টিফেন জেরার্ড। টাইব্রেকারের ইংল্যান্ডের হারের পর।
ছবি: রয়টার্স -
টাইব্রেকারে বিদায়ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডের। ইংলিশ গোলরক্ষক জো হার্টের (ডানে) চোখেমুখে রাজ্যের হতাশা।
ছবি: রয়টার্স -
হতাশায় বসে পড়েছেন ইংল্যান্ডের থিও ওয়ালকট।
ছবি: রয়টার্স -
পারলেন না জো হার্ট। ইংলিশ গোলরক্ষকের প্রচেষ্টাকে ব্যর্থ করে বল যাচ্ছে জালে।
ছবি: রয়টার্স



