-
বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। দুই অলিম্পিকে এই দুই ইভেন্ট জয়ের কীর্তি নেই আর কারও। ইতিহাস গড়ার পর উসাইন বোল্টের উচ্ছ্বাস এমন হওয়াটাই তো প্রত্যাশিত ছিল।
ছবি: রয়টার্স -
লন্ডনে ১০০ মিটারের সোনা জয়ের পর বলেছিলেন, ‘২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেই কেবল নিজেকে কিংবদন্তি বলব।’ ২০০ মিটারের সোনা জিতেই বোল্ট ঘোষণা দেন, ‘আমি এখন কিংবদন্তি।’
ছবি: রয়টার্স -
জ্যামাইকার পতাকা মাথায় উসাইন বোল্ট। লন্ডন অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর।
ছবি: রয়টার্স -
তিন জ্যামাইকান। লন্ডন অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে রুপাজয়ী ইয়োহান ব্লেক, সোনাজয়ী উসাইন বোল্ট ও ব্রোঞ্জজয়ী ওয়ারেন ওয়ের (বাঁ থেকে ডানে)।
ছবি: রয়টার্স -
নিজের গড়া ঐতিহাসিক মুহূর্তটা নিজেই ক্যামেরাবন্দী করলেন উসাইন বোল্ট।
ছবি: রয়টার্স -
২০০ মিটারের সোনা জয়ের আনন্দে ‘বুক ডন’ দিচ্ছেন উসাইন বোল্ট।
ছবি: রয়টার্স -
ভক্তদের মাঝে উসাইন বোল্ট। ২০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর। -
সবাইকে ছাপিয়ে উসাইন বোল্ট। লন্ডন অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে।
ছবি: রয়টার্স -
সোনা জয়ের আনন্দে মেতেছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
ছবি: রয়টার্স



