-
সিলেট শহরতলির তারাপুর চা-বাগানের পুকুরে ফুটে আছে লাল শাপলা। পুকুরজুড়ে যেন লাল শাপলার সমারোহ।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
শাপলা ফুল তোলার জন্য পুকুরে লাফ দিয়েছে এক দল দুরন্ত কিশোর। ছবিটি সিলেট শহরতলির তারাপুর চা-বাগানের পুকুর থেকে তোলা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
শাপলা ফুল তোলার জন্য তিন কিশোরের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। ছবিটি সিলেট শহরতলির তারাপুর চা-বাগানের পুকুর থেকে তোলা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
যে করেই হোক সামনের এই শাপলা ফুলটি তার চাই। তাই কোনো দিক না তাকিয়ে শাপলার উদ্দেশে সাঁতার কাটছে এই কিশোর।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
এখানে অনেক শাপলা। সবাই নিজের মতো করে শাপলা তুলছে এবার।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
শাপলা তুলে পুকুরের পাড়ে উঠতে পেরে বেশ আনন্দিত এই কিশোর।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
এবার চলছে পুকুর থেকে তুলে আনা শাপলা দিয়ে মালা বানানোর পালা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
হয়ে গেছে শাপলার মালা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
বন্ধুর গলায় পরিয়ে দিচ্ছে সেই শাপলার মালা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট



