-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী ঘাগুটিয়া গ্রামে প্রায় ১২০ একর এলাকাজুড়ে এই বিল। পুরো বিল পদ্মফুলে একাকার হয়ে আছে। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই বিল পদ্মফুলে ভরে থাকে। পদ্মফুল তুলে বিক্রির জন্য প্রতিদিনই নৌকা নিয়ে বিলে ঘুরে বেড়ায় দুরন্ত কিশোরেরা।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
নৌকার মাথায় বসে পানির দিকে ঝুঁকে পদ্ম তুলছে এক কিশোর। আর পাশে বসা অন্যজন তা জমিয়ে রাখছে।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
হাতভর্তি পদ্মফুল তুলে বন্ধুর অপেক্ষায় নৌকায় বসে আসে এরা।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
এই পদ্মফুল প্রতিদিন ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যান।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
এবার বুকসমান পানিতে নেমে চলছে পদ্ম তোলার পালা।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
এভাবেই বিলজুড়ে ফুটে আছে ছোট-বড় পদ্মফুল।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
এই বিলের সীমানার মধ্যে যত দূর চোখ যায় তত দূর শুধু পদ্মফুলের সমারোহ।
ছবি: এম সাদেক, কুমিল্লা -
প্রতিদিন নিয়ম করে নৌকা নিয়ে বিলে ঘুরে বেড়ানো আর পদ্ম ফুল তোলাই এই কিশোরদের কাজ।
ছবি: এম সাদেক, কুমিল্লা



