-
নর্থ ক্যারোলিনার পাইনভিলের হ্যারিসন ইউনাইটেড মেথডিস্ট চার্চের ভোটকেন্দ্রে আজ মঙ্গলবার ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একদল ভোটার।
ছবি . রয়টার্স -
নিউইয়র্কের ব্রিজি পয়েন্ট ও রকসঅ্যাওয়ের ভোটারদের জন্য নির্মিত ভোটকেন্দ্রে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী ভোট দিচ্ছেন।
ছবি . রয়টার্স -
ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে স্থায়ী ভোটকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে নিউইয়র্কের ব্রিজি পয়েন্ট এবং রকসঅ্যাওয়ের ভোটারদের জন্য শহরের স্বায়ত্তশাসিত এলাকা কুইন্সে নির্মিত অস্থায়ী ভোটকেন্দ্রে একজন পুলিশের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ভোটার।
ছবি . রয়টার্স -
নিউ জার্সির হবকেনে স্যান্ডি-দুর্গতদের জন্য নির্মিত অস্থায়ী শিবিরের ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসছেন এক ভোটার।
ছবি . রয়টার্স -
নিউইয়র্কের জন জে কলেজের ভোটকেন্দ্রে ভোটারদের সারি।
ছবি . রয়টার্স -
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভেনিস বিচের সাঁতারু স্টেশনে একজন অপেক্ষারত ভোটারের কুকুরের ছবি তুলছেন আলোকচিত্রীরা।
ছবি . রয়টার্স -
শিকাগোতে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচার দলের সদস্যরা তাঁদের কার্যালয়ে বসে কাজ করছেন।
ছবি . রয়টার্স -
পুয়ের্তো রিকার একটি ভোটকেন্দ্রে ভোটাররা অপেক্ষা করছেন। পুয়ের্তো রিকার নাগরিকদের জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যদিয়েই নির্ধারিত হবে ওই অঞ্চলটি স্বাধীনতা লাভ করবে, নাকি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হবে।
ছবি . রয়টার্স



