• হেমন্তের বিকেলে পাকা ধানখেতের আলপথ ধরে ছুটছে এক কিশোর। ছবিটি রংপুর সদরের উত্তম বানিয়াপাড়া এলাকা থেকে তোলা। হেমন্তের বিকেলে পাকা ধানখেতের আলপথ ধরে ছুটছে এক কিশোর। ছবিটি রংপুর সদরের উত্তম বানিয়াপাড়া এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • অলস বিকেলে গ্রামের মেঠোপথ দিয়ে সাইকেল ভ্রমণে বেরিয়েছে দুরন্ত কিশোরেরা। ছবিটি কাউনিয়া উপজেলার সাব্দী গ্রাম থেকে তোলা। অলস বিকেলে গ্রামের মেঠোপথ দিয়ে সাইকেল ভ্রমণে বেরিয়েছে দুরন্ত কিশোরেরা। ছবিটি কাউনিয়া উপজেলার সাব্দী গ্রাম থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • এখন খালবিলগুলোতে পানি কমতে শুরু করেছে। তাই স্কুল থেকে এসে জাল নিয়ে মাছ ধরতে ছুটছে এই কিশোর। ছবিটি রংপুর সদরের খটখটিয়া এলাকা থেকে তোলা। এখন খালবিলগুলোতে পানি কমতে শুরু করেছে। তাই স্কুল থেকে এসে জাল নিয়ে মাছ ধরতে ছুটছে এই কিশোর। ছবিটি রংপুর সদরের খটখটিয়া এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • স্কুল ছুটির পর দল বেঁধে তারা ফিরছে বাড়ি। ছবিটি তারাগঞ্জ উপজেলার নারায়ণজন এলাকা থেকে তোলা। স্কুল ছুটির পর দল বেঁধে তারা ফিরছে বাড়ি। ছবিটি তারাগঞ্জ উপজেলার নারায়ণজন এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • জমির পাকা ধান কেটে নিজেদের গর্তে নিয়ে যায় ইঁদুর। ধান কাটার পর ইঁদুরের গর্ত থেকে ধান বের করার জন্য চেষ্টা চালাচ্ছে এই কিশোরেরা। ছবিটি কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের বানুপাড়া এলাকা থেকে তোলা। জমির পাকা ধান কেটে নিজেদের গর্তে নিয়ে যায় ইঁদুর। ধান কাটার পর ইঁদুরের গর্ত থেকে ধান বের করার জন্য চেষ্টা চালাচ্ছে এই কিশোরেরা। ছবিটি কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের বানুপাড়া এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • কালীপূজার জন্য স্কুল ছুটি। তাই ওরা এসেছে গর্ত থেকে ইঁদুরের জমা করা ধান সংগ্রহ করতে। ধানের আশায় গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে এই কিশোর। কালীপূজার জন্য স্কুল ছুটি। তাই ওরা এসেছে গর্ত থেকে ইঁদুরের জমা করা ধান সংগ্রহ করতে। ধানের আশায় গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে এই কিশোর।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • গর্তের ভেতর থেকে ধান বের করছে একজন। আর অন্য দুজন উত্সুক দৃষ্টিতে তাকিয়ে আছে গর্তের দিকে। গর্তের ভেতর থেকে ধান বের করছে একজন। আর অন্য দুজন উত্সুক দৃষ্টিতে তাকিয়ে আছে গর্তের দিকে।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • মাটি খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে ধান বের করে বস্তা ভরিয়ে ফেলেছে কিশোরেরা। মাটি খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে ধান বের করে বস্তা ভরিয়ে ফেলেছে কিশোরেরা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর

আপনি দেখছেন "হেমন্তে কিশোরের দুরন্তপনা" এ্যালবামের ছবি।



[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য