• শীতকাল আসার আগেই এবার জোরেশোরে কুয়াশা পড়তে শুরু করেছে। ঠান্ডাও আসছে জাঁকিয়ে। শীতের সকালে শিশিরে ভরে আছে ঘাস। ছবিটি রংপুর নগরের কেল্লাবন্দ এলাকা থেকে তোলা। শীতকাল আসার আগেই এবার জোরেশোরে কুয়াশা পড়তে শুরু করেছে। ঠান্ডাও আসছে জাঁকিয়ে। শীতের সকালে শিশিরে ভরে আছে ঘাস। ছবিটি রংপুর নগরের কেল্লাবন্দ এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • সকালবেলা বাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন কিষানিরা। আর চুলার চারপাশে বসে আগুন পোহাচ্ছেন বাড়ির লোকজন। সকালবেলা বাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন কিষানিরা। আর চুলার চারপাশে বসে আগুন পোহাচ্ছেন বাড়ির লোকজন।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • উত্তরাঞ্চলে সকালটা এখন প্রায়ই কুয়াশায় ঢাকা থাকে। তাই গায়ে চাদর জড়িয়ে মাঠে কাজ করতে যাচ্ছেন এই নারী। ছবিটি রংপুরের আলাল গ্রাম থেকে তোলা। উত্তরাঞ্চলে সকালটা এখন প্রায়ই কুয়াশায় ঢাকা থাকে। তাই গায়ে চাদর জড়িয়ে মাঠে কাজ করতে যাচ্ছেন এই নারী। ছবিটি রংপুরের আলাল গ্রাম থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • সন্ধ্যা না হতেই এখন কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার আগে গায়ে চাদর জড়িয়ে হাটে যাচ্ছেন বাবা। তাঁর পেছনে পেছনে ছুটছে ঠান্ডায় জবুথবু শিশুটি। ছবিটি রংপুরের আলাল গ্রাম থেকে তোলা। সন্ধ্যা না হতেই এখন কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার আগে গায়ে চাদর জড়িয়ে হাটে যাচ্ছেন বাবা। তাঁর পেছনে পেছনে ছুটছে ঠান্ডায় জবুথবু শিশুটি। ছবিটি রংপুরের আলাল গ্রাম থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • কুয়াশামাখা সকালে জমিতে লাঙল দিচ্ছেন কৃষক। ছবিটি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহড় গ্রাম থেকে তোলা। কুয়াশামাখা সকালে জমিতে লাঙল দিচ্ছেন কৃষক। ছবিটি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহড় গ্রাম থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • খড়ের আগুনের পাশে বসে আগুন পোহাচ্ছে ছোট-বড় সবাই। ছবিটি গঙ্গাচড়া উপজেলার ভাঙাগড়া গ্রাম থেকে তোলা। খড়ের আগুনের পাশে বসে আগুন পোহাচ্ছে ছোট-বড় সবাই। ছবিটি গঙ্গাচড়া উপজেলার ভাঙাগড়া গ্রাম থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • বিকেলের রোদ পোহাতে রাস্তার পাশে বসে আছেন এই বৃদ্ধ। ছবিটি সদরের খটখটিয়া এলাকা থেকে তোলা। বিকেলের রোদ পোহাতে রাস্তার পাশে বসে আছেন এই বৃদ্ধ। ছবিটি সদরের খটখটিয়া এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • শীতের পোশাক পরে কুতকুত খেলছে শিশুরা। ছবিটি গঙ্গাচড়া উপজেলার কাগজিপাড়া এলাকা থেকে তোলা। শীতের পোশাক পরে কুতকুত খেলছে শিশুরা। ছবিটি গঙ্গাচড়া উপজেলার কাগজিপাড়া এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • রাত হলেই এখন গ্রামাঞ্চলের বাড়ির উঠানে শুরু হয় খড় দিয়ে আগুন জ্বালানোর পালা। আর ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে সেই আগুনের চারপাশে জমে যায় মানুষের ভিড়। ছবিটি নগরের চব্বিশ হাজারী এলাকা থেকে তোলা। রাত হলেই এখন গ্রামাঞ্চলের বাড়ির উঠানে শুরু হয় খড় দিয়ে আগুন জ্বালানোর পালা। আর ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে সেই আগুনের চারপাশে জমে যায় মানুষের ভিড়। ছবিটি নগরের চব্বিশ হাজারী এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর
  • মাঠের মধ্যে কচুরিপানায় আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে দুরন্ত কিশোরেরা। ছবিটি গঙ্গাচড়া উপজেলার মহীপুর এলাকা থেকে তোলা। মাঠের মধ্যে কচুরিপানায় আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে দুরন্ত কিশোরেরা। ছবিটি গঙ্গাচড়া উপজেলার মহীপুর এলাকা থেকে তোলা।
    ছবি: মঈনুল ইসলাম, রংপুর

আপনি দেখছেন "শীতের বেলা" এ্যালবামের ছবি।



[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য