-
ফুল ফুটতে শুরু করেছে সরিষাখেতে। এই ফুলে হলুদ হয়ে আছে দিগন্তজোড়া ফসলের মাঠ। ছবিটি যশোরের শার্শা গ্রাম থেকে তোলা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর -
হলুদ ফুলে ছেয়ে যাওয়া সরিষাখেতে লাল-সবুজের পতাকা নিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে কিশোরেরা। ছবিটি যশোর সদরের রামনগর এলাকা থেকে তোলা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর -
সরিষাখেতের আলপথ ধরে কোদাল আর দুপুরের খাবার নিয়ে কাজে যাচ্ছেন শ্রমিকেরা। ছবিটি যশোরের শার্শা গ্রাম থেকে তোলা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর -
সরিষাখেতের মাঝের আলপথ ধরে মনের আনন্দে টায়ার চালিয়ে যাচ্ছে দুরন্ত কিশোরেরা। ছবিটি যশোরের হরিণারবিল থেকে তোলা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর -
হলুদের মাঝে ছুটে চলেছে টায়ার। কিশোরের মুখে অকৃত্রিম হাসি।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর -
সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। ছবিটি যশোর সদরের মালঞ্চি গ্রাম থেকে তোলা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর



