প্রিয় পাঠক
ছদ্মনাম বা সাংকেতিক নাম ব্যবহার করে লেখা কোনো মন্তব্য প্রকাশ করা হবে না। আপনার প্রোফাইল আপডেট করুন।
অনুরোধক্রমে
প্রথম আলো কর্তৃপক্ষ
আপনি যদি প্রথম আলোর তালিকাভুক্ত ব্যবহারকারী হন তাহলে সাইন ইন করুন| তালিকাভুক্ত না হলে
রেজিস্ট্রেশন করুন|
পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে পুনরায় নির্ধারন করুন |
X বন্ধ করুন
-
ধান কাটা শেষ। তাই এখন খালি পড়ে আছে মাঠ। এই সুযোগে খালি মাঠে আয়োজন করা হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতার। ছবিটি যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তোলা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সাদা ঘোড়া নিয়ে এসেছে কিশোর সাগর।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
এই প্রতিযোগিতায় ২৫টি ঘোড়া অংশ নিয়েছে।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
অশ্বারোহীরা প্রায় সবাই কিশোর।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
সবাইকে পেছনে ফেলে তুফান বেগে সামনের দিকে ছুটে চলেছে এই দুই কিশোর অশ্বারোহী।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
প্রতিযোগীদের উত্সাহ দিতে সানাই আর ঢোল বাজাচ্ছে গ্রামবাসী।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
অন্য গ্রাম থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন এই ব্যক্তি।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
অন্য গ্রাম থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন এই ব্যক্তি।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
জাদুমন্ত্রে এখন আর কেউ বিশ্বাস না করলেও ঘোড়দৌড়ে সমর্থকের ঘোড়াকে জেতানোর জন্য জাদুমন্ত্র পড়ছেন এক গ্রাম্য কবিরাজ।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
ছুটে চলেছে ঘোড়া।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
বাবার ঘাড়ে চড়ে ঘোড়দৌড় দেখতে যাচ্ছে এই শিশু।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
গ্রামের মাঠে ঘোড়দৌড় দেখতে আসা মানুষের একাংশ।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
কার আগে কে যাবে, চলছে তার প্রাণান্ত চেষ্টা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
ঘোড়দৌড় উপলক্ষে মাঠের পাশে বসেছে গ্রাম্য মেলা। এই মেলায় পাপড়ভাজা আর হাওয়াই মিঠাই নিয়ে বসেছেন বিক্রেতারা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
ঘোড়দৌড় দেখতে এসে মাঠের পাশের মেলা থেকে কাগজের ফুল কিনছে শিশুরা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
দর্শকদের হাততালি পেয়ে আরও দ্রুত ছুটে চলেছে এই অশ্বারোহীরা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
মাঠের সীমানার বাইরে দাঁড়িয়ে ঘোড়দৌড় দেখছেন দর্শকেরা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
দূর গ্রাম থেকে ঘোড়দৌড় দেখার জন্য বাইসাইকেলে চেপে এসেছে এরা।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
মাঠের পাশের মেলায় হাতে আল্পনা এঁকে নিচ্ছেন একজন।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
এবার সবাইকে পেছনে রেখে বাঁশি বাজাতে বাজাতে সামনের দিকে ছুটছে এই কিশোর।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
-
ঘোড়দৌড় শেষে বেলুন কিনে বাবার ঘাড়ে চড়ে বাড়ি ফিরছে এই শিশু।
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
আপনি দেখছেন "ঘোড়দৌড়" এ্যালবামের ছবি।
[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য