প্রিয় পাঠক
ছদ্মনাম বা সাংকেতিক নাম ব্যবহার করে লেখা কোনো মন্তব্য প্রকাশ করা হবে না। আপনার প্রোফাইল আপডেট করুন।
অনুরোধক্রমে
প্রথম আলো কর্তৃপক্ষ
আপনি যদি প্রথম আলোর তালিকাভুক্ত ব্যবহারকারী হন তাহলে সাইন ইন করুন| তালিকাভুক্ত না হলে
রেজিস্ট্রেশন করুন|
পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে পুনরায় নির্ধারন করুন |
X বন্ধ করুন
-
তীব্র শীতে উত্তরাঞ্চলে মানুষের অবস্থা একেবারে নাকাল। ছিন্নমূলদের অবস্থা খুবই করুণ। ময়লা আবর্জনার ভাগাড় থেকে পলিথিন ও কাগজ কুড়িয়ে এনে তাতে আগুন দিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছে এই ছিন্নমূল শিশুরা। ছবিটি বগুড়ার চেলোপাড়া চাষীবাজার এলাকা থেকে তোলা।
ছবি: সোয়েল রানা, বগুড়া
-
হাড়কাঁপানো শীতে কাবু হয়েছে পশুরাও। এই ঠান্ডায় ধানের স্তূপে কুকুর ও দুটি বিড়াল জড়োসড়ো হয়ে বসে আছে। ছবিটি জয়পুরহাটের কালাই উপজেলার বাসুড়া গ্রাম থেকে তোলা।
ছবি: সোয়েল রানা, বগুড়া
-
তীব্র শৈত্যপ্রবাহে মহাসড়কের সামনের দিকে কিছুই দেখা যায় না। ছবিটি রংপুর-দিনাজপুর মহাসড়কের চওড়াপাড়া এলাকা থেকে তোলা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
-
তীব্র শীত আর কুয়াশায় ভোগান্তিতে পড়েছে ট্রেনের অপেক্ষারত যাত্রীরা। ছবিটি রংপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
-
খড়কুটো সংগ্রহ করে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
-
দিনের বেলায়ই আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন বগুড়ার চেলোপাড়া চাষীবাজার এলাকার মেহনতি মানুষেরা।
ছবি: সোয়েল রানা, বগুড়া
-
কনকনে শীত থেকে একটু স্বস্তি পেতে আগুন পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। ছবিটি নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে তোলা।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
-
কম্বল দিয়ে কোলের শিশুকে জড়িয়ে নিয়ে আছেন মা। ছবিটি রংপুরের হারাগাছ পৌরসভার কাজিপাড়া থেকে তোলা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
-
এই তীব্র শীতে মোটরসাইকেল চালানো বেশ কষ্টকর। তার পরও মাফলার দিয়ে চোখ-মুখ ঢেকে কর্মস্থলে দিকে যাচ্ছেন মোটরসাইকেলের এই আরোহীরা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
-
কনকনে শীতে কষ্ট বেড়েছে শিশুদের। শীতজনিত নানা রকম রোগে আক্রান্ত হয়ে বেশির ভাগ শিশুই হাসপাতালে ভর্তি হচ্ছে। ছবিটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তোলা।
ছবি: সোয়েল রানা, বগুড়া
-
শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ছবিটি রংপুরের কেল্লাবন্দ এলাকা থেকে তোলা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
-
তীব্র শীতে শরীরে কম্বল জড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এই ব্যক্তি। ছবিটি রংপুর রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে তোলা।
ছবি: মঈনুল ইসলাম, রংপুর
আপনি দেখছেন "শৈত্যপ্রবাহ" এ্যালবামের ছবি।
[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য