• নরসিংদীর মনোহরদী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোট দিচ্ছে এক খুদে ভোটার। সামনে বসা খুদে খুদে পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসার।
    ছবি: সুমন মোল্লা
  • বরিশাল সদর চানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিচ্ছে এক ভোটার।
    ছবি: রহমান আরিফ
  • বরিশাল সদর চানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলাদা আলাদা লাইনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে খুদে ভোটাররা।
    ছবি: রহমান আরিফ
  • বরিশাল সদর চানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে খুদে প্রিসাইডিং অফিসার ও নির্বাচন কমিশনার।
    ছবি: রহমান আরিফ
  • টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে এক ভোটারকে ব্যালট পেপার দিতে ব্যস্ত দায়িত্ব পাওয়া খুদে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার। পাশেই সবকিছু খতিয়ে দেখছে নির্বাচন কমিশনার লাকি দাস। সহযোগিতা করছেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
    ছবি: সোহেল মহসীন শিপন, মির্জাপুর (টাঙ্গাইল)
  • টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থীরা কেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দায়িত্ব পাওয়া কর্মীদের সব কিছু বুঝিয়ে দিচ্ছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা।
    ছবি: সোহেল মহসীন শিপন, মির্জাপুর (টাঙ্গাইল)
  • নরসিংদীর মনোহরদী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোট দিতে আসা ভোটাররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। সামনে খুদে নিরাপত্তা কর্মীরা।
    ছবি: সুমন মোল্লা
  • ঠিক যেন সত্যিকারের বড় ধরনের একটি নির্বাচন এটি। পুরো বিদ্যালয় সাজানো হয়েছে প্রার্থীদের পোস্টারে পোস্টারে। ছবিটি নরসিংদীর মনোহরদী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা।
    ছবি: সুমন মোল্লা
  • প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীরা উত্সবের সাজে সাজিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনন্দ বিরাজ করছে খুদে ভোটারদের মনেও।
    ছবি: প্রথম আলো
  • প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের ভোট নেওয়া শেষ। চলছে ভোট গণনার পালা। বাইরে উত্তেজনায় অনেকেই জানালা দিয়ে উঁকি মারছে। ছবিটি নোয়াখালীর বেগমগঞ্জের জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: প্রথম আলো
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে রংপুর সদর উপজেলার বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী প্রার্থীদের উচ্ছ্বাস।
    ছবি: মইনুল ইসলাম, রংপুর
  • নির্বাচনে জিততে পারেনি এই খুদে প্রার্থী। তাই ফলাফল ঘোষণার পরই কান্নায় ভেঙে পড়ে সে। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছে তাঁর সমর্থক ও শিক্ষকেরা।
    ছবি: মইনুল ইসলাম, রংপুর
  • রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিলের ভোট দিতে সদর উপজেলার বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ খুদে ভোটারদের দীর্ঘ লাইন।
    ছবি: মইনুল ইসলাম, রংপুর

আপনি দেখছেন "খুদে ভোটারদের নির্বাচন" এ্যালবামের ছবি।



[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য