স্বপ্নপূরণে পাশে থাকার প্রত্যয়

জীবনের পথ কুসুম বিছানো থাকে না অনেকের। আজন্ম তাদের যেতে হয় কণ্টকময় পথ পাড়ি দিয়ে। অনেকে যেতে যেতে থেমে যায়। কেউ কেউ আবার দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়, ভাগ্য নামের কুহেলিকার তোয়াক্কা না করে প্রবল প্রাণশক্তিতে এগিয়ে চলে আপন অভীষ্টের দিকে। তৈরি করে নেয় নিজের ভবিষ্যৎ। জীবনপথের সেই সব দুর্দম অভিযাত্রী এসেছিল গতকাল প্রথম আলোয়। শুনিয়েছে বিরুদ্ধ প্রতিবেশের সঙ্গে তাদের নিরুপায় সংগ্রামের কাহিনি। বলেছে সাহস ও স্বপ্নের কথা। বাষ্পরুদ্ধ হয়েছে কারও কণ্ঠ। নেমেছে অশ্রুধারা। তবে তা অসহায়ের অক্ষম কান্না নয়, বরং তা ছিল গৌরবের মহিমায় ভাস্বর। তারা হাল ছাড়ার কথা ভাবেনি। ব্যক্ত করেছে কঠিন বাস্তবতার বিরুদ্ধে কঠোর যুদ্ধ চালিয়ে যাওয়ার অটল সংকল্প। তাদের অনুপ্রেরণা দিতে এসে নিজেরাই অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন সমাজের প্রতিষ্ঠিত জনেরা। ... বিস্তারিত








যশোরে ১৬৯ জন দরিদ্রের মধ্যে কম্বল বিতরণ

‘শীতি আর বাঁচা যায় না। পাতলা কাপড়-চোপড় গায়ে জড়ায়ে আগুনের কাছে বসে থাকতি অয়। কম্বলডা খুব কাজে দেবেনে।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন যশোরের বৃদ্ধ বাবুল গাজী। গত সোমবার দুপুরে যশোরের দুটি স্থানে মোট ১৬৯ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রথম আলো যশোর কার্যালয় চত্বর ও সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার শহীদ সরণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ তারাপদ দাস, আবদুর রাজ্জাক, মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মেদ, প্রথম আলোর যশোর বন্ধুসভার উপদেষ্টা ইকবাল হোসেন প্রমুখ। ... বিস্তারিত


অদম্যদের দীপ্তি

'ওরা হাত ধুবে কি, আমি নিজেই তিন-চার দিন হাত ধুব না। ওদের সঙ্গে হাত মেলাতে পেরে সত্যিই আমি গর্বিত। ওদের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, জীবনে কিছুই করতে পারিনি।' মঞ্চে দাঁড়িয়ে বললেন অভিনেতা জাহিদ হাসান। তাঁর পেছনে একঝাঁক ঝলমলে মুখ। সামনে মিলনায়তনেও খুব বেশি চেয়ার খালি নেই। দেখা না গেলেও বোঝা গেল নন্দিত অভিনেতা জাহিদ হাসানের বুকও গর্বে প্রসারিত হলো অনেকখানি। তার আগে জাহিদ হাসানের সঙ্গে হাত মেলানোর একটা সুযোগ পেয়েছে মঞ্চে দাঁড়ানো প্রায় অর্ধশত শিক্ষার্থী। এই হাত মেলানোর সময়ই অনুষ্ঠানের সঞ্চালক সুমনা শারমীন রসিকতা করে শিক্ষার্থীদের হাত না ধোয়ার পরামর্শ দিয়েছিলেন। মাইক্রোফোন হাতে পেয়ে হাসতে হাসতে সে কথার জবাব দিলেন জাহিদ হাসান।... বিস্তারিত


স্বপ্নপূরণে পাশে থাকার প্রত্যয়

 

জীবনের পথ কুসুম বিছানো থাকে না অনেকের। আজন্ম তাদের যেতে হয় কণ্টকময় পথ পাড়ি দিয়ে। অনেকে যেতে যেতে থেমে যায়। কেউ কেউ আবার দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়, ভাগ্য নামের কুহেলিকার তোয়াক্কা না করে প্রবল প্রাণশক্তিতে এগিয়ে চলে আপন অভীষ্টের দিকে। তৈরি করে নেয় নিজের ভবিষ্যৎ। জীবনপথের সেই সব দুর্দম অভিযাত্রী এসেছিল গতকাল প্রথম আলোয়। শুনিয়েছে বিরুদ্ধ প্রতিবেশের সঙ্গে তাদের নিরুপায় সংগ্রামের কাহিনি। বলেছে সাহস ও স্বপ্নের কথা। বাষ্পরুদ্ধ হয়েছে কারও কণ্ঠ। নেমেছে অশ্রুধারা। তবে তা অসহায়ের অক্ষম কান্না নয়, বরং তা ছিল গৌরবের মহিমায় ভাস্বর। তারা হাল ছাড়ার কথা ভাবেনি। ব্যক্ত করেছে কঠিন বাস্তবতার বিরুদ্ধে কঠোর যুদ্ধ চালিয়ে যাওয়ার অটল সংকল্প। তাদের অনুপ্রেরণা দিতে এসে নিজেরাই অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন সমাজের প্রতিষ্ঠিত জনেরা। ... বিস্তারিত


অদম্য মেধাবীরা আসছে

 

দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসছে। দুঃখে দীর্ণ, কষ্টে ক্লিষ্ট। কিন্তু জীবনকে অর্থময় করে তোলার স্বপ্নে দৃঢ়প্রত্যয়ী। সুযোগ-সুবিধার মুখাপেক্ষী না থেকে গভীর আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর শ্রমে সাফল্যকে করায়ত্ত করেছে তারা। তাদের সেই অদম্য প্রত্যয়ের প্রতি সম্মান জানাতেই আজ প্রথম আলোর কার্যালয়, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউর সিএ ভবন মিলনায়তনে (দশম তলা) দেওয়া হবে সংবর্ধনা। দেওয়া হবে এই কঠিন জীবনসংগ্রামে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। আজ শনিবার ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ৯০ জন অদম্য মেধাবীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৫ জন এবং এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৫ জন। ২০১০ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া যে ৫০ জন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে এই ৩৫ জন এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে তাঁদের কৃতিত্ব অক্ষুণ্ন রেখেছেন। ... বিস্তারিত



কথা রেখেছেন তাঁরা

 

'কাকা, আমি প্রথম আলোর কথা রেখেছি। পত্রিকার সবাইকে জানিয়ে দেবেন, আমি জিপিএ-৫ পেয়েছি।' গত বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মুঠোফোনে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন সাতক্ষীরার পশ্চাৎপদ উপজেলা আশাশুনির উত্তম কুমার সরদার। ইচ্ছা থাকলে অভাব-অনটন যে কোনো বাধা নয়, তা আবারও প্রমাণ করলেন উত্তমসহ আরও অনেকে। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় প্রতিকূলতা পেরিয়ে জিপিএ-৫ পান তাঁরা। অদম্য ওই মেধাবীদের সাফল্যের কথা প্রকাশিত হয় প্রথম আলোয়। তাঁদের মধ্য থেকে ৫০ জনকে বাছাই করে শিক্ষাবৃত্তি দেয় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল। ওই অদম্য মেধাবীদের অনেকে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের এগিয়ে যাওয়ার কথা শুনব আজ: ... বিস্তারিত


সুনাগরিক হয়ে দেশ গড়ার প্রত্যয়

 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজয়ের সংবাদ আসছিল চার দশক আগের এমন দিনে। সেই সংবাদে যুগপত্ মিশেছিল গৌরবময় আনন্দ আর বেদনা। চার দশক পর ওরাও এসেছে বিজয়ের গৌরব নিয়ে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে। হতে পারে এই বিজয় তাদের নিজেদের যুদ্ধের, কিন্তু সেই জয়লাভও মানবিক মহিমায় কম মহিমান্বিত নয়। বিরুদ্ধ পরিবেশ, বৈরী পরিস্থিতি আর দারিদ্র্যের মতো প্রবল পরাক্রম প্রতিপক্ষকে পরাভূত করে লক্ষ্য অর্জনে সফল হয়েছে তারা। প্রথম আলো সে কারণেই তাদের বলেছে 'অদম্য মেধাবী'। গতকাল সোমবার সকালে ২০১১ সালের এসএসসিতে জিপিএ-পাঁচ পাওয়া ৫০ জন ও স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য ১০ জন অদম্য মেধাবীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশগড়ার প্রত্যয় জানিয়েছে অদম্যরা। ট্রাস্টের পক্ষ থেকে এ পর্যন্ত ২০৩ জন অদম্য মেধাবীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ... বিস্তারিত


কুড়িগ্রাম প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ

 

কুড়িগ্রাম প্রথম আলো চর বিদ্যালয়ের ১৯৬ জন শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে সরকারি বই বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, প্রত্যন্ত চরাঞ্চলে প্রথম আলো ট্রাস্ট একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে উদাহরণ সৃষ্টি করেছে। এভাবে সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এলে শিক্ষার আমূল পরিবর্তন ঘটবে। তিনি আরও বলেন, 'আমি জেনে খুশি হয়েছি প্রথম আলো ট্রাস্ট বিদ্যালয় ভবন, আসবাবপত্র তৈরি, শিক্ষকের ও আয়ার বেতন, শিক্ষার্থীদের পোশাক. খেলাধুলার সামগ্রীসহ দুপুরে খাবার দিচ্ছে। বিদ্যালয়ের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তুলেছে, রয়েছে শৌচাগার ও টিউবয়েল—যা অন্যান্য প্রতিষ্ঠানে দেখা যায় না। এ জন্য আমি প্রথম আলো কর্তৃপক্ষ, ট্রাস্ট ও সব সংবাদ কর্মীকে অভিনন্দন জানাই। ... বিস্তারিত

আমাদের কথা


বাংলাদেশ শুধু সংকটের দেশ নয়, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও সহযোগিতারও দেশ। মানুষ এখানে হাত বাড়িয়ে দিতে চায় একে অন্যের দিকে। সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের এই আকুতিকে ভাষা দেওয়ার তাগিদে প্রথম আলো তাই গড়ে তুলেছে 'প্রথম আলো ট্রাস্ট'।
'প্রথম আলো ট্রাস্ট'-এর তহবিলের উত্স এ দেশের সাধারণ মানুষ ও বিভিন্ন কল্যাণকামী প্রতিষ্ঠানের পরার্থপর অর্থসহযোগিতা। এ ট্রাস্টের সঙ্গে এর সদস্যরা যুক্ত হয়েছেন নিজেদের স্বতঃস্ফূর্ত আনন্দ ও উত্সাহে। এখান থেকে তাই আর্থিক বা অন্য কোনো সুবিধা তাঁরা নেন না।

লক্ষ্য
সম্পূর্ণ অলাভজনক এই ট্রাস্ট কাজ করতে চায় এমন সব মানুষের মধ্যে, অনাকাঙ্ক্ষিত দুর্যোগ বা দুরবস্থা যাদের আশা ও স্বপ্ন মুছে দেয়। এই ট্রাস্ট কাজ করতে চায় এসিড-সন্ত্রাসে বিপর্যস্ত নারী, মাদকাসক্ত যুবসমাজ, অর্থকষ্টে জর্জরিত অদম্য মেধাবী ছাত্রছাত্রী এবং সত্য উদ্ঘাটনে ব্রতী নির্যাতিত সাংবাদিকদের মধ্যে। এই ট্রাস্ট চায়, তাদের উদ্যোগ ও সহযোগিতায় দেশ থেকে এসিড-সন্ত্রাস মুছে যাক, মাদক ছেড়ে উদ্দীপিত আশাবাদে এগিয়ে যাক তরুণ-তরুণীরা, দারিদ্র্যপীড়িত অদম্য মেধাবী তার অপরাজেয় স্বপ্নে জয় করুক পৃথিবী, প্রাকৃতিক দুর্যোগ পেছনে ফেলে জীবন বয়ে চলুক তার অদম্য ছন্দে। এই ট্রাস্ট চায় দেশের মানুষের মুখের অমলিন হাসিটা ধরে রাখতে।
'প্রথম আলো ট্রাস্ট' পীড়িত, হতাশ ও দুর্দশাগ্রস্ত মানুষকে ফিরিয়ে দিতে চায় সেই স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস; যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

উদ্দেশ্য
১. এসিড-সন্ত্রাস নির্মূল করা। আর একটি মুখও যেন এসিডে ঝলসে না যায়।
২. 'মাদককে না বলো'। মাদক ছেড়ে কিশোর ও তরুণেরা যেন বেড়ে উঠতে পারে আলোকিত ভবিষ্যতের দিকে।
৩. মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে দারিদ্র্য যেন অভিশাপ হয়ে না ওঠে।
৪. প্রাকৃতিক দুর্যোগ যেন স্থবির না করে দেয় স্বাভাবিক জীবন।
৫. নির্যাতন যেন টলিয়ে দিতে না পারে সাংবাদিকের সত্যানুসন্ধান।

এসবের বাইরেও দেশের মানুষের জরুরি যেকোনো প্রয়োজনে সাড়া দিতে এ ট্রাস্ট উন্মুখ।

তহবিল
'প্রথম আলো ট্রাস্ট'-এর তহবিল গড়ে উঠেছে দেশের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে। কেবল আর্থিক অনুদানই নয়, তাঁদের নৈতিক অনুপ্রেরণা ও কল্যাণী উত্সাহ এ ট্রাস্টের সব কাজের মূল ভিত্তি। 'প্রথম আলো ট্রাস্ট' তাঁদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

কর্মকাণ্ড
১. এসিডদগ্ধ নারীদের সাহায্যার্থে সহায়ক তহবিল
২. মাদকবিরোধী আন্দোলন
৩. ত্রাণ তহবিল
৪. অদম্য মেধাবী তহবিল
৫. নির্যাতিত সাংবাদিক সহায়তা তহবিল

এ ট্রাস্টের কার্যক্রম ছড়িয়ে আছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়। প্রথম আলোর প্রধান কার্যালয়ের কর্মী, জেলা ও থানা প্রতিনিধি এবং 'বন্ধুসভা'র সদস্যরা ট্রাস্টের কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করেন।

ব্যবস্থাপনা পর্ষদ
'প্রথম আলো ট্রাস্ট' গড়ে উঠেছে নয়জন ট্রাস্টির সমন্বয়ে। তাঁরা হলেন:

১. মুহাম্মদ আজিজ খান চেয়ারম্যান, সামিট গ্রুপ ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
২. ডা. সামন্তলাল সেন পথিকৃৎ, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও এসিড সারভাইভরস ফাউন্ডেশন।
৩. তাজিন আহমেদ প্রধান শিক্ষিকা, সানিডেল
৪. মুহাম্মদ ইয়াছিন আলী ব্যবস্থাপনা পরিচালক, ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
৫. কুতুবউদ্দিন আহমেদ চেয়ারম্যান, এনভয় গ্রুপ ও শেলটেক (প্রা.) লিমিটেড
৬. রূপালী চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক, বার্জার বাংলাদেশ
৭. তানজিব-উল-আলম ব্যারিস্টার এট ল এবং অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৮. মতিউর রহমান সম্পাদক, প্রথম আলো
৯. আব্দুল কাইয়ুম যুগ্ম সম্পাদক, প্রথম আলো

ট্রাস্টিদের সভায় আলাপ-আলোচনার মাধ্যমে ট্রাস্টের আওতাধীন বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। পদাধিকারবলে প্রথম আলোর সম্পাদক এর ব্যবস্থাপক ট্রাস্টি, তিনি একজন সমন্বয়কারীসহ ট্রাস্ট পরিচালনা করে থাকেন। সভাপতি, সহসভাপতি ও কোষাধ্যক্ষ কমিটির এই তিনটি পদের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তিন বছরের জন্য নির্বাচিত হন। ট্রাস্টের বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপদষ্টোরা পরামর্শ দিতে পারেন।

বর্তমানে এ ট্রাস্টির কমিটির সভাপতি মুহাম্মদ আজিজ খান, সহসভাপতি ডা. সামন্তলাল সেন ও কোষাধ্যক্ষ তাজিন আহমেদ। ব্যবস্থাপক ট্রাস্টি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মতিউর রহমান। ট্রাস্টের সমন্বয়কারী হিসেবে নিযুক্ত রয়েছেন আজিজা আহমেদ।



বিভিন্ন কর্মকাণ্ড

নম্বর

কার্যক্রমের নাম

বিবরণ

প্রথম আলো ট্রাস্ট/এসিডদগ্ধ নারীদের জন্য 'প্রথম আলো সহায়ক তহবিল'

এসিড-সন্ত্রাস রোধে এবং এসিডদগ্ধ নারীদের সাহায্যার্থে 'প্রথম আলো সহায়ক তহবিল' দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রথমআলোর প্রায় সূচনালগ্ন থেকে গড়ে তোলা হচ্ছে এর তহবিল, দেশজুড়ে চলছে এর তত্পরতা।

প্রথম আলো ট্রাস্ট/মাদকবিরোধী আন্দোলন

মাদকবিরোধী আন্দোলনপ্রথম আলোর আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর আওতায় দেশজুড়ে বিভিন্নমুখী কর্মসূচি পালন করা হয়েছে।

প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

বন্যা, ঘূর্ণিঝড় (সাইক্লোন), মঙ্গাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে এই তহবিলের সহায়তায় প্রথম আলো সব সময় দাঁড়িয়েছে দেশের মানুষের পাশে।

প্রথম আলো ট্রাস্ট/অদম্য মেধাবী

অদম্য মেধাবী কার্যক্রমটি শুরু হয়েছিল বছর তিনেক আগে। এই তহবিল থেকে দেশের নানা অঞ্চলের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তি।

প্রথম আলো ট্রাস্ট/নির্যাতিত সাংবাদিক সহায়তা তহবিল

এই তহবিল গঠিত হয়েছে সত্যসন্ধানী নির্যাতিত সাংবাদিকদের সহায়তা করার উদ্দেশ্যে।


প্রথম আলো ট্রাস্টের যে কোনো কার্যক্রমে আপনিও অংশগ্রহন করতে পারেন

যোগাযোগ করুন :
  • ঠিকানা : সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা - ১২১৫।
    ব্যাংক একাউন্ট নাম: প্রথম আলো ট্রাস্ট
    ব্যাংক: ঢাকা ব্যাংক
    একাউন্ট নম্বর: ২০৭-১০০-৭১১৫
    প্রয়োজনে : ফোন - ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০,এক্স-১৬৩০-৩২,ই-মেইল-trust@prothom-alo.info
  • বি: দ্র: প্রথম আলো ট্রাস্ট শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে।