Prothom Alo

এত দিন কোথায়ছিলেন

জুবায়ের কবির | তারিখ: ২৭-০১-২০১৩

দেবলীনা সুর ছোটবেলা কেটেছে গানের ভুবনে। সাংস্কৃতিক পরিমণ্ডলই গানের প্রতি অনুরাগ তৈরি করেছে যশোরের বন্ধু দেবলীনা সুরের। রবীন্দ্রসংগীত নিয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি-মিউজে অনার্স, পরবর্তীকালে আইসিসিআর স্কলারশিপ নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী থেকে একই বিষয়ে এম মিউজ করে সম্প্রতি দেশে ফিরেছেন দেবলীনা। রবীন্দ্রভারতীতে পড়াশোনা করার ফাঁকে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘রাজ্য সংগীত’ প্রতিযোগিতায় লোকগানে প্রথম হয়ে পণ্ডিত অজয় চক্রবর্তী, নির্মলা মিশ্র, অমর পাল, শ্রাবন্তী মজুমদার, কল্যাণ সেন বরাটের মতো কিংবদন্তিতুল্য সংগীত-দিকপালদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর।্
এ ছাড়া এই সময়ে গান শোনাতে ডাক পেয়েছেন রবীন্দ্রসদন মঞ্চে, বিড়লা একাডেমি, সত্যজিৎ রায় আইসিসিআর অডিটরিয়াম এবং বাংলাদেশ হাইকমিশনে।
গান তাঁর প্রথম ও শেষ ভালোবাসা। কয়েক দিন আগে দেশেফেরার পর কয়েকজন বন্ধুর প্রশ্ন, ‘এত দিন কোথায় ছিলেন?’

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com