Prothom Alo

এক মামলায় জামিন, অন্যটিতে নামঞ্জুর

আদালত প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

এক মামলায় জামিন পেলেও আরেকটিতে পেলেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক মামলায় জামিন পেয়েছেন। আরেক মামলায় জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।
পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ফখরুলের জামিন মঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত। একই থানায় পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁর জামিন না মঞ্জুর করেছেন ওই আদালত।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। সব মামলায় ফখরুলকে হুকুমের আসামি করা হয়েছে।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ছ’টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com